শান্তিগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার পর স্বামীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শান্তিগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার পর স্বামীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন? ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার সরকারের ছয় মাসের কার্যক্রমে চরম ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত বহাল রংপুরে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি: রাসায়নিকের ব্যবহার নিয়ে সিআইডির নতুন তদন্ত জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান: চলছে পর্যালোচনা

শান্তিগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার পর স্বামীর আত্মহত্যা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
শান্তিগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার পর স্বামীর আত্মহত্যা

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যাচেষ্টার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল কদ্দুছ (৫৫) নামে এক ব্যক্তি। তিনি শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত ইছাক উল্লাহর ছেলে।

পারিবারিক কলহের জের ধরে রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে মুরাদপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর গ্রামের বাসিন্দা ৭ সন্তানের জনক আব্দুল কদ্দুছ পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ২টায় জোহরের নামাজ পড়ার সময় তার স্ত্রী আছাফুল নেছাকে (৫৫) ধারালো অস্ত্র (দা) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

তাৎক্ষণিক পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় আছাফুল নেছাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পর থেকে আব্দুল কদ্দুছ মানসিকভাবে ভেঙে পড়েন।
অবশেষে রোববার ভোর রাতে প্রতিবেশী মৃত ছোয়াব আলীর ছেলে মিয়াফর আলীর (৫০) বাংলো ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আব্দুল কদ্দুছ।

পরিবারের লোকজন শান্তিগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!