শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পৌর ওয়ার্ড কাপ-২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পৌর ওয়ার্ড কাপ-২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পৌর ওয়ার্ড কাপ-২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পৌর ওয়ার্ড কাপ-২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পৌর ওয়ার্ড কাপ-২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত

শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পৌর ওয়ার্ড কাপ-২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত।
নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পৌর ওয়ার্ড কাপ-২৪ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পড়ুন>> মহার্ঘ ভাতা প্রণয়নে ৭ সদস্যের কমিটি গঠন

শুক্রবার(১৩ ডিসেম্বর) নওগাঁ স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহণকারী ৯ দলের খেলা শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নওগাঁ পৌর ৫ নং ওয়ার্ড একাদশ ও নওগাঁ পৌর ৭ নং ওয়ার্ড একাদশ
মুখমুখী হয়। ট্রাইব্রেকারে ৪-৩ গোলে ৫ নং ওয়ার্ড একাদশ চ্যম্পিয়ন হয়।

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নওগাঁ জেলা জাতীয়তাবাদী ক্রিয়া দলের আহ্বায়ক এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র নাজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, শফিউল আজম ভিপি রানা, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন।

পড়ুন >> মহাবিপদে পড়ছে ভারতের অর্থনীতি

এছাড়াও মিরপুর সোনালী অতীত ক্লাবের পরিচালক মো. আরিফুজ্জামান আকরাম, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুন নবী সাজা, মাসুদ হাসান তুহিন, নওগাঁ জেলা মহিলা দলের (ভারপ্রাপ্ত) সম্পাদিকা শবনম মোস্তারি কলি, খেলা পরিচালনা কমিটির সদস্য শামীনূর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে অতিথিরা ৫ নং ওয়ার্ড একাদশকে চ্যম্পিয়ন ট্রফি ও ৭ নং ওয়ার্ড একাদশকে রানারআপ ট্রফি তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!