লক্ষাধিক তীর্থযাত্রী ও ভিআইপিদের ভিড়ের মধ্যে সমাপ্তি হতে চলেছে গঙ্গা সাগর মেলা
- আপডেট সময় : ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৩৪৯ বার পড়া হয়েছে
লক্ষাধিক তীর্থযাত্রী ও ভিআইপিদের ভিড়ের মধ্যে সমাপ্তি হতে চলেছে গঙ্গা সাগর মেলা।
মকরক্রান্তিতে প্রায় চল্লিশ লক্ষ মানুষের ভীড়ের মধ্যে পবিত্র গঙ্গা স্হান সারলেন সনাতন ধর্মের অনুসারীরা। ভারতের বহু জায়গায় থেকে এসেছে লক্ষ লক্ষ তীর্থযাত্রী।
ভারতের রাজস্থান ও জম্মু ও কাশ্মীর রাজ্যে থেকে শুরু করে দক্ষিণ ভারতের কেরালা ও মহারাষ্ট্র ও পূর্বে নাগাল্যান্ড , মনিপুর উত্তরে হরিয়ানা ও সিকিম ও উত্তর প্রদেশ মধ্যে মধ্যপ্রদেশ ও বিহার রাজ্যে সাথে অসম ও পশ্চিম বাংলার বহু প্রান্ত থেকে লক্ষ লক্ষ গঙ্গা স্হানে আগত তীর্থযাত্রী গঙ্গা সাগর স্থান করেন।
প্রথম থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা, সমুদ্র পথে এবং সড়ক পথে যানবাহন পরিষেবা চালু করে পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা সাগর মেলা উপলক্ষে সকল তীর্থযাত্রীদের জন্য থাকার জায়গা সুলভ শৌচাগার ব্যবস্থা করেন।
নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারির জন্য সুন্দর বন জেলা পুলিশ, ডায়মন্ডহারবার জেলা পুলিশ, বারুইপুর জেলা পুলিশের কর্মকর্তারা সজাগ দৃষ্টিতে ছিলেন। সেই সঙ্গে নজরদারি করতে সাদা পোশাকের পুলিশের গোয়েন্দা সংস্থা হাজির ছিলেন। সাথে ভারতের নৌবাহিনীর সদস্যরা এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্যরা গঙ্গা সাগর মেলায় হাজির ছিলেন।
বিভিন্ন রাজ্যের সন্ন্যাসীদের আগমনে মুখরিত গোটা গঙ্গা সাগর মেলা । তাবে নাগা সন্ন্যাসীদের ভীড় চোখে পড়ার মতো। পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে গঙ্গা সাগর মেলায় উপস্তিত ছিলেন পশ্চিম বাংলার মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন তৃনমূল দলের সভাপতি জয়দেব হালদার, সাবেক পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী, মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, পান্নালাল হালদার, বিধায়ক, সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকত মোল্লা, যগোরন্জন হালদার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা, পশ্চিম বাংলার এস টি, ওবেসি সেলের নেতা নুরুজ্জামান সেখ ওরফে মন্টু, দলের চব্বিশ পরগনা জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী ও এ এস পি মিতুন কুমার দে, মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সব্যসাচী গায়েন।
এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আগত গঙ্গা সাগর মেলায় যাত্রীদের শুভেচ্ছা জানান মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হাজী মোবারক মোল্লা, মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা, উস্তি থানার অফিসার ইনচার্জ শ্রী পিযুষ কান্তি মন্ডল গঙ্গা সাগর মেলা যাত্রীদের পথ নিরাপত্তা দিতে সকাল থেকে সারা সজাগ দৃষ্টি রেখেছিলেন। এবার গঙ্গা সাগর মেলা উপলক্ষে প্রায় চল্লিশ লাখ মানুষের ভীড় হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























