রেল লাইনে বসে মোবাইল চালানো'র সময় কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রেল লাইনে বসে মোবাইল চালানো'র সময় কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

রেল লাইনে বসে মোবাইল চালানো’র সময় কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
রেল লাইনে বসে মোবাইল চালানো'র সময় কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

রেল লাইনে বসে মোবাইল চালানো’র সময়
কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

রংপুরের কাউনিয়ায় কুর্শা ইউনিয়নের শিবু কুঠিরপাড় রেলগেট সংলগ্ন এলাকায় সিয়াম(১৭) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু দইটারি গ্রামের আব্দুস সামাদের পুত্র সিয়াম (১৭) শনিবার বিকালে বাইসাইকেল যোগে অন্নদানগরে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায় সেখান থেকে সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে শিবু কুটিরপাড় রেল গেটের পাশে অন্নদা নগর রেল স্টেশনের উত্তরে গাছের মধ্যে বাইসাইকেল টি রেখে রেললাইনের উপর বসে আনমনে মোবাইল চালাতে থাকে।

রাত আনুমানিক পৌনে ৭ টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা সান্তাহার গামী রামসাগর এক্সপ্রেস ট্রেন টি সামনা সামনি আসলে সিয়াম রেললাইন থেকে ওঠে দৌঁড়ে পালানোর সময় পাথরে পা পিছলে রেল লাইনে পড়ে ট্রেনের ধাক্কায় গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে শনিবার রাত ১০টার দিকে মারা যায়।

কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!