ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

রূপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৩৮৩৯ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান, যিনি রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য, নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। একই এলাকার মাহিম, আবু দায়েন প্রধানের ছেলে, ওই পোস্টে আপত্তিকর মন্তব্য করায় প্রথমে রাত ১১টার দিকে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

পড়ুন>> দৌলতপুরে বন্ধ ইটভাটা চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

এর জেরে রাত ২টার দিকে দুই পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এসময় বরাব ছাপরা মসজিদ এলাকার শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া উভয় পক্ষের আরও ৪ জন আহত হন এবং স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, “ফেসবুক পোস্টে কমেন্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দুই পক্ষের বিরুদ্ধেই মামলা প্রক্রিয়াধীন।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

আপডেট সময় : ০৯:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫