দৌলতপুরে বন্ধ ইটভাটা চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৩৮৮১ বার পড়া হয়েছে
উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ইট ভাটার মালিকগণ।
দৌলতপুরে বন্ধ ইটভাটা চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
দৌলতপুরে বন্ধ ইটভাটা চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
কুষ্টিয়ার দৌলতপুরে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাটা ভাঙচুর ও ইটভাটা চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১২ টায় দৌলতপুর উপজেলা বাজারে ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান এর নেতৃত্বে (এমএমসি) ইটভাটা মালিক মোঃ মতিউর রহমান, (বিএসসি) ইটভাটা মালিক মোঃ জাহাঙ্গীর আলম, ইটভাটা মালিক মোঃ শামীম আহমেদ (সমেদ) সহ শতশত ইটভাটা শ্রমিকরা বন্ধ ইটভাটা চালুর দাবীতে প্রায় দুইঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।
এ মানব বন্ধনে বন্ধ ইটভাটা চালু, প্রশাসনের মোবাইল কোর্ট বন্ধ করা, ইটভাটায় ভাংচুর বন্ধ করা সহ প্রশাসনের হয়রানীর প্রতিবাদে বক্তব্য রাখেন দৌলতপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান, ইটভাটা মালিক মোঃ জাহাংগীর আলম, মোঃ শামীম আহমেদ (সমেদ), মোঃ মতিউর রহমান সহ বিভিন্ন ইটভাটার শ্রমিক নেতারা।
পড়ুন>> দৌলতপুরে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারে দাবিতে মানববন্ধন
মানববন্ধন শেষে দৌলতপুর উপজেলা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে দৌলতপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি ও (এনবিএল) ইটভাটা মালিক মোঃ ফজলুর রহমান বলেন, দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে ইটভাটার মালিকেরা বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপন করেছি, যা জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব।
এই শিল্পে দেশের প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত আছেন এবং ৫০ লাখ পরিবার তথা ২ কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা আমরাই করেছি। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বেন৷
পড়ুন>>বাড়ির রাস্তায় বাঁশ ও টিনের বেড়া তাড়াশে ১৫ দিন ধরে অরুদ্ধ দু’টি পরিবার
বক্তারা আরও বলেন, যেহেতু দৌলতপুর একটি সীমান্তবর্তী উপজেলা তাই এখানকার ভাটা বন্ধ হয়ে গেলে এর সাথে জড়িত শ্রমিকরা বিভিন্ন অপকর্মের জড়িয়ে পরার সম্ভাবনা রয়েছে।
পরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার সভাপতি ভাটা মালিক মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। এসময় ইটভাটা মালিক মোঃ মতিউর রহমান, ভাটা মালিক মোঃ জাহাঙ্গীর আলম ও ভাটা মালিক মোঃ কটা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী সাংবাদিকদের বলেন,দৌলতপুর ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির দেওয়া স্মারকলিপি আমি সংশ্লিষ্ট দপ্তরে পৌছানোর ব্যবস্থা গ্রহণ করবো এবং আইন মেনে এবং নিয়মের মধ্যে থেকে ইটভাটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















