রাতের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে পেঁয়াজের দাম। বিক্রি হচ্ছে হচ্ছে প্রতি কেজি ২২০-২৩০ টাকায়।
ফের অস্থির সারাদেশে পেঁয়াজের বাজার। ভারতের পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম।
রাতের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। আর ভারতীয়টার দামও দুশো’ ছুঁয়েছে। পেঁয়াজের বাজারের এমন অস্থিতিশীলতায় দিশেহারা অবস্থা ক্রেতাদের। দাবি, বাজার মনিটরিং জোরদার করার।
আজ সকাল থেকে কেজিপ্রতি ৪০-৫০ টাকা বেড়ে পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে প্রায় দ্বিগুণ দামে। খুচরায় গতরাতে ১২০-১৩০ টাকায়ও মিলেছে দেশি পেঁয়াজ।
শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর রামপুরা কাঁচাবাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, গোদারাঘাট, উলন বাজারসহ কয়েকটি বাজারে ঘুরে এ তথ্য পাওয়া গেছে। তবে এ বাজারগুলোতে বিক্রি হচ্ছে সবই ভারতীয় পেঁয়াজ। কোথাও দেশি পেঁয়াজের দেখা মেলেনি।
খুচরা বিক্রেতারা বলছেন, প্রতি ক্ষণে ক্ষণে বাড়ছে পেঁয়াজের দাম। এজন্য পাইকাররা দেশি পেঁয়াজ ছাড়ছেই না। কারওয়ান বাজার, শ্যামবাজারেও ভোরে যে দাম ছিল, সকাল ৯টায় তা মণপ্রতি ৮০০-১০০০ টাকা বেড়ে গেছে। বিকেল নাগাদ বাজারে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।
কিছুদিন পরপরই নিত্যপণ্যের বাজার অস্থির; মোটা টাকা চলে যাচ্ছে মধ্যবিত্তের পকেট থেকে। ফের পেঁয়াজের দাম বাড়ায় দিশাহীন ক্রেতারা।
ব্যবসায়ীরা বলছেন, মুড়িকাটা পেঁয়াজ বাজারে সম্পূর্ণরূপে উঠলে কমতে পারে দাম। আর ফেব্রুয়ারিতে নতুন পেঁয়াজের চাষ শুরু হলে ইতিবাচক প্রভাব পড়বে বাজারে। তথ্য সুত্র
Leave a Reply