সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
- আপডেট সময় : ০৫:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ৯ জানুয়ারি গভীর রাতে পৌরশহর থেকে তাদের গ্রেফতার করা হয়। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পড়ুন>> তাহিরপুরে ছাত্রলীগের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতা পৌর শহরের স্বাধীন বসাক(৩০) যুবলীগ নেতা দোশিয়া গ্রামের মো: লুৎফর রহমান (৪৮)।
এ ব্যাপারে ওসি আরো জানান, থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়েছে। তাদের নামে থানায় বিস্ফোরক দ্রব্য আইন ১৯৮০ এর ৪ ধারা ও সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(৩)/৮/৯(৩)/১২/১৩ ধারায় তাদের গ্রেফতার করে এদিন দুপুরে জেলা জেল পাঠানো হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























