রাণীশংকৈলে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ যুবক নিহত; আহত-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ যুবক নিহত; আহত-২ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু

রাণীশংকৈলে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ যুবক নিহত; আহত-২

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-২

 

 

রাণীশংকৈলে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ যুবক নিহত; আহত-২

 

রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১; আহত-২।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তপন রায় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।

 

 

শুক্রবার (২৫ জুলাই )দুপুরে উপজেলার রাণীশংকৈল-হরিপুর আঞ্চলিক সড়কের হাড়িয়া মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পড়ুন>> ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির ঝরলো প্রাণ: একজন আহত

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে আসা দুটি বিপরিতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

 

 

স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী তপন রায়কে মৃত ঘোষণা করেন। আহত অন্য ২ জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে। নিহত তপন রায় উপজেলার বলিদ্বারা এলাকার তেঘরিয়া গ্রামের রঞ্জিত রায়ের ছেলে।

 

 

আহতরা হলেন, উপজেলার বাঁশবাড়ি গ্রামের জুলস অনন্ত রায়ের ছেলে ফুল চন্দ্র রায় (২৮) ও হরিপুর উপজেলার পতনডুবা গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল আলিম (২২)।

 

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!