রাণীশংকৈলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সমাজসেবা কর্মী নিহত ও সহকর্মী গুরুতর আহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সমাজসেবা কর্মী নিহত ও সহকর্মী গুরুতর আহত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে রাশিয়ায় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের গোপন সফর নিয়ে জল্পনা

রাণীশংকৈলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সমাজসেবা কর্মী নিহত ও সহকর্মী গুরুতর আহত

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
রাণীশংকৈলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সমাজসেবা কর্মী নিহত ও সহকর্মী গুরুতর আহত
নিহত মাহাবুব আলম দুলাল ও খায়রুল ইসলাম।

 

 

রাণীশংকৈলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সমাজসেবা কর্মী নিহত ও সহকর্মী গুরুতর আহত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অফিস যাত্রার পথে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন সমাজকর্মী মাহাবুব আলম দুলাল (৩৭) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকর্মী খায়রুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) সকালেননেকমরদ–রাণীশংকৈল মহাসড়কের খুটিয়াটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রতিদিনের মতো দুই সহকর্মী মাহাবুব ও খায়রুল মোটরসাইকেল যোগে সমাজসেবা অফিসে যাচ্ছিলেন। সকাল প্রায় ১০টার দিকে খুটিয়াটুলি এলাকায় একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে নেকমরদগামী একটি কাভার্ড ভ্যান (পিকআপ) মাহাবুবের ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পড়ুন>>নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

 

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত দু’জনকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খায়রুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত মাহাবুব আলম বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আহত খায়রুল ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের পলিউদ্দীনের ছেলে।

 

 

দুর্ঘটনার খবর পেয়ে সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমসহ সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। প্রিয় সহকর্মীর মৃত্যুতে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার এসআই কমলেস জানান, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে, গাড়ির চালক পলাতক। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!