রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আট বছরের শিশুর মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আট বছরের শিশুর মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আট বছরের শিশুর মৃত্যু 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫
প্রতিকী ছবি

 

 

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আট বছরের শিশুর মৃত্যু

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপন্যা রাণী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

 

শুক্রবার (২০ জুন) বিকালে উপজেলার বাচোর ইউনিয়নের মাস্তানি টাউন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপর্না রাণী ওই গ্রামের শ্রীকান্ত ওরফে ডংকই রায়ের একমাত্র মেয়ে। বাচোর ইউনিয়নের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বৈদ্যুতিক শক লেগে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পড়ুন>> ঝিনাইগাতীতে স্বপ্নচারী নলকুড়ার উদ্যোগে আন্ত-গ্রাম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে অপন্যা রাণীর বাবা-মা তাকে বাড়িতে রেখে বিয়ের দাওয়াত খেতে বিয়ে বাড়িতে যায়। বাড়িতে একা থাকা অবস্থায় পাশের বাড়ির আরেক শিশুসহ টিভি দেখার জন্য টিভির সংযোগ লাগাতে যায় অপন্যা।

 

 

এসময় বৈদ্যুতিক শক খেয়ে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। পাশে থাকা শিশুটির চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে অপন্যাকে উদ্ধার করে মৃত অবস্থায় দেখতে পায়।

 

 

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, বাচোর ইউনিয়নে টিভির কানেকশন দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে অপন্যা রাণী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!