রাণীশংকৈলে নিজ দোকানঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে নিজ দোকানঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম

রাণীশংকৈলে নিজ দোকানঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪
রাণীশংকৈলে নিজ দোকানঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে নিজ দোকানঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আকালু চন্দ্র রায়(৪৮)নামে এক মুদি দোকান ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার হোসেনগাঁও বারোঘরিয়া বাজারে তার নিজ দোকান ঘর থেকে আকালুর মরদেহে উদ্ধার করা হয়।

আকালু বারোঘরিয়া গ্রামের মৃত ছতিশ চন্দ্র রায়ের ছেলে। তিনি মানসিক রোগী ছিলেন এবং গত ১০ খেকে ১৫ দিন যাবৎ তিনি এ সমস্যায় ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আকালু চন্দ্র প্রতিদিনের ন্যায় সকালে দোকানে চলে যায়। তার স্ত্রী তাকে ভাত খাওয়া জন্য দোকানে ডাকতে গেলে দোকানের দরজা বন্ধ দেখতে পেয়ে ফাঁক দিয়ে দেখে দোকান ঘরের শরের সাথে ফাঁস লাগা অবস্থায় আকালুর মরদেহ ঝুলছে।

পড়ুন>>এনায়েতপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু আহত ১

এসময তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এডিএম’র অনুমতি সাপেক্ষ‍ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!