রাণীশংকৈলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
- আপডেট সময় : ০৫:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
রাণীশংকৈলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন।
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ইএসডিও’র সহযোগিতায় পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। ওই স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ।
পড়ুন>> নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনকে শিক্ষার্থীদের লাল কার্ড
এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি মাওলানা রজব আলী, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক বকুল মজুমদার। ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুল মোনায়েম হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী,প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, ইএসডিও সহকারী কারিগরি কর্মকর্তা অজিত বিশ্বাস প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























