রাণীশংকৈলে কাঁদা পানির গর্তে পড়ে চৌদ্দ মাসের শিশুর মৃত্যু ! : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে কাঁদা পানির গর্তে পড়ে চৌদ্দ মাসের শিশুর মৃত্যু ! : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

রাণীশংকৈলে কাঁদা পানির গর্তে পড়ে চৌদ্দ মাসের শিশুর মৃত্যু !

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
রাণীশংকৈলে কাঁদা পানির গর্তে পড়ে চৌদ্দ মাসের শিশুর মৃত্যু !

 

 

রাণীশংকৈলে কাঁদা পানির গর্তে পড়ে চৌদ্দ মাসের শিশুর মৃত্যু !

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি জমির গর্তে জমে থাকা বৃষ্টি ও কাঁদা মিশ্রিত পানিতে পড়ে মোনায়েম হোসেন নামে ১৪ মাসের এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

 

 

 

রবিবার (২৫ মে)সকাল সাড়ে ১১টায় পৌরশহরের মহলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি পৌর শহরের ভান্ডারা এলাকার আনোয়ার হোসেন সাধনের ছোট ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে, নিহত শিশুটির মা মহলবাড়ি এলাকায় কৃষি জমির ধারে শিশুটিকে রেখে ভুট্টা তোলার কাজ করছিলেন।

পড়ুন>>কুড়িগ্রামে নানা আয়োজনে ভুমি মেলা অনুষ্ঠিত

 

 

এ সময় শিশুটি তার মায়ের অগোচরে ভুট্টা ক্ষেতের পাশেই বৃষ্টি ও কাঁদা মিশ্রিত জমে থাকা পানির ছোট গর্তে পড়ে যায়। এতে শিশুটির মুখেচোখে কাঁদাপানি ঢুকে শ্বাসরোধ হয়ে সে মারা যায়।

 

 

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে শিশুটির এই মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!