কুড়িগ্রামে নানা আয়োজনে ভুমি মেলা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে নানা আয়োজনে ভুমি মেলা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

কুড়িগ্রামে নানা আয়োজনে ভুমি মেলা অনুষ্ঠিত

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
কুড়িগ্রামে ভুমি মেলা উপলক্ষে র‍্যালী

 

 

কুড়িগ্রামে নানা আয়োজনে ভুমি মেলা অনুষ্ঠিত

 

 

কুড়িগ্রামে নানা আয়োজনে ভুমি মেলা অনুষ্ঠিত।
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। পরে জেলা প্রমকসকের হলরুমে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

 

ভূমি মেলা ২০২৫ উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

 

 

এসময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা জামায়াতে সেক্রেটারী মাও. নিজাম উদ্দীন প্রমূখ।

 

 

আলোচনা সভা শেষে সদর ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ভূমি আড্ডা ও সুবিধা ভোগীদের জন্য গণশুনানী কাচারি ঘর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

পড়ুন>> গোপনে ভিডিও ও ছবি ধারণের অভিযোগে হল থেকে বের করে দিলেন হাবিপ্রবির শিক্ষার্থীরা

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,ভুমি সেবা পেতে আপনারা ১৬১২২ নাম্বারে কল দিয়ে সবকিছু জেনে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন।অফিসে কেউ কোন প্রকার টাকা চাইলে সরাসরি আমাকে জানাবেন। এবং যে টাকা দিবেন তার রিসিট গ্রহণ করবেন।

 

এছাড়া অফিসে এসে কোন দালাল না ধরে নিজে সরাসরি কর্মকর্তা বা কর্মচারীদের সাথে কথা বলবেন।আপনারা যদি দালাল না ধরেন তাহলে এমনিতেই দালালরা অফিস আসা বন্ধ হয়ে যাবে।

 

 

 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রাশসক( রাজস্ব), উপপরিচালক, স্থানীয় সরকার মো.আসাদুজ্জামান, সদর উপজেলা সাঈদা পারভীন, উপকারভোগী জমির মালিকরা। এই ভূমি সেবা মেলাটি চলবে ২৫মে থেকে ২৭ মে পর্যন্ত।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!