ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালুর ইঙ্গিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নওগাঁয় মিথ্যা সংবাদের প্রতিবাদে অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সস্মেলন গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে দল নয়, লড়াই হবে ব্যক্তিকেন্দ্রিক ডাকসুর সংগ্রহশালায় ঢুকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেছেন ঢাবির উর্দু বিভাগের এক শিক্ষার্থী। আপনি কি তার এই কর্মকাণ্ডকে সমর্থন করেন? রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘোষিত হলো ২০২৬ সাফ ফুটবলের সূচি, ঢাকায় বাংলাদেশের মিশন দিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের প্রস্তাবে এখনো ভারতের সাড়া মেলেনি বিজিবির ১০৬তম ব্যাচে সিপাহী পদে নিয়োগ কাতারের ট্যাক্স অথরিটিতে কাজের সুযোগ: আবেদন করবেন যেভাবে

রাণীশংকৈলে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১০:২০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি

রাণীশংকৈলে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের রসুনপুর নামক কবরস্থানের বিভিন্ন কবর থেকে ৬ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি’র দায়িত্বে থাকা এসআই সফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,  গতকাল রাতে কবরস্থানের কয়েকটি কবর এলোমেলোভাবে খুঁড়েছে দুর্বৃত্তরা।

এতে ৬ টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন বুধবার ২২ অক্টোবর বিকালে স্থানীয় লোকজন ওই কবরস্থানে গরু-ছাগল চড়াতে এলে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান।

স্থানীয়রা আরো জানান ওই ৬ কবর এলাকাবাসীর বিভিন্ন নারী-পুরুষের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা ধারনা করছেন, একটি সঙ্ঘবদ্ধ চক্র টাকার বিনিময়ে এসব কঙ্কাল বিভিন্ন কবরস্থান থেকে চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেছে।

দায়িত্বপ্রাপ্ত (ওসি) আরো জানান, গভীর রাতে কোনো এক সময় সংঘবদ্ধ চক্র কয়েকটি কবরের মাটি খোঁড়ে। সেখানে ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

যেসব কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে, সে কবরগুলোতে ছয় মাস থেকে এক বছরের মধ্যে লাশ দাফন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি

আপডেট সময় : ১০:২০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪