রাণীশংকৈলে কবরস্থানের গেট ভেঙে পড়ে প্রাণ হারালেন ট্রাক্টর চালক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে কবরস্থানের গেট ভেঙে পড়ে প্রাণ হারালেন ট্রাক্টর চালক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

রাণীশংকৈলে কবরস্থানের গেট ভেঙে পড়ে প্রাণ হারালেন ট্রাক্টর চালক

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
রাণীশংকৈলে কবরস্থানের গেট ভেঙে পড়ে প্রাণ হারালেন ট্রাক্টর চালক

 

 

রাণীশংকৈলে কবরস্থানের গেট ভেঙে পড়ে প্রাণ হারালেন ট্রাক্টর চালক

রাণীশংকৈলে কবরস্থানের গেট ভেঙে পড়ে প্রাণ হারালেন ট্রাক্টর চালক।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (১৪ মে) দুপুর একটি কবরস্থানের মূল গেটের ছাদ ভেঙে পড়ে হযরত আলী (৩১) নামে এক ট্রাক্টর চালক মৃত্যু বরণ করেন। হযরত উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেষপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

 

 

 

প্রত্যক্ষদর্শিরা জানায় ঘটনার দিন দুপুরে উপজেলার পূর্ব বনগাঁও পাঁচপীর কবরস্থান উঁচু করার জন্য মাটি ভরাটের কাজ চলছিল। ওই কাজে হযরত আলী তার ট্রাক্টর দিয়ে পাঁচপীর কবরস্থানে ট্রাক্টরভর্তি মাটি নিয়ে মূল গেটের ভিতরে প্রবেশ করে। ট্রাক্টরের মাটিভর্তি টেলির মাটি হাইড্রলিক পাম্পের সাহায্যে উপরে তুলে কবরস্থানে মাটি ফেলে দেয়।

 

 

 

এরপর হাইড্রলিক পাম্পের টলিটি পুরোপুরি নিচে না নামার আগে না বুঝে অসাবধানতা বশত গাড়ি চালিয়ে মূল গেইট থেকে দ্রুত বের হতে গেলে পেছনের উঁচু টলিটি গেটের ছাদের সাথে সজোরে ধাক্কা লাগলে ছাদটি ভেঙে চালক হযরতের শরীরের উপর পড়ে যায়।

 

 

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই চালককে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

 

 

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কবরস্থানের মূল গেটের ছাদ ভেঙে পড়ে হযরত আলী নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!