রাজিবপুরে চলছে পরিবেশ দূষণ অবৈধ প্লাস্টিক ভাংড়ি কারখানা
- আপডেট সময় : ০৯:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ১৬৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রাজিবপুরে চলছে পরিবেশ দূষণ অবৈধ প্লাস্টিক ভাংড়ি কারখানা
দীর্ঘদিন যাবৎ চলছে পরিবেশ দূষণ প্লাস্টিক ভাংড়ি কারখানা । মমিন মিয়া নামের এক প্লাস্টিক ভাড়ি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাজিবপুর বাজার রোডে গ্রামের মধ্যে প্লাস্টিক ভাংড়ি কারখানা করে আসছে ।
পরিবেশ দুষণ এই অবৈধ কারখানা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে । এলাকা বাসি বার বার কারখানাটি বন্ধ করার চেষ্টা করলেও, কুচক্রি একটি মহল এর ইন্দনে মমিন মিয়া কারখানাটি বন্ধ করেননি ।
২৫ জুলাই বড়াইডাঙ্গী গ্রামের বাহাদুর আলী এলাকা বাসির পক্ষে বাদী হয়ে রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন ।
অভিযোগের অনুলিপি, সহকারী কমিশনার (ভূমি), রাজিবপুর থানা ও রাজিবপুর উপজেলা প্রেসক্লাব বরাবর প্রেরণ করেন ।
অভিযোগ পেয়ে সাংবাদিক সরে জমিন ঘুরে দেখেন এবং এলাকা বাসির সাথে কথা বলেন ।
এলাকা বাসি সাংবাদিককে বলেন, আমরা এই মেশিনের শব্দে বাড়িতে থাকতে পারি না, আমাদের ছেলে মেয়েরা লেখা পড়া করতে পারে না। মশার উৎপাতে দিনের বেলাতেও বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারি না।
শব্দ দুষণের কারনে ছোট ছোট ছেলে মেয়েরা ঘুমাতে পারে না। আমরা মেশিনটা এখান থেকে সরিয়ে নিতে বার বার অনুরোধ করেছি কিন্তু আমাদের কথা মমিন মিয়া কিছুতেই শোনেনি, অভিযোগ কারী, বাহাদুর আলী বলেন, আমি একাধিক বার বলেছি মমিন মিয়া আমার কথার কোন গুরুত্ব দেয়নি ।
মাঝে মধ্যেই ঐ কারখানার সামনে গাড়ি দাড়ানো থাকায়, মোটর সাইকেল দূর্ঘটনার স্বীকার হয়, কারন রাজিবপুর বাজার ও উপজেলা সদরে যাইতে সদর রাস্তাটি ঐ প্লাস্টিক ভাংড়ি কারখানা ঘেষা ।
আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোরালো দাবী জানাই আমার অভিযোগটি সরেজমিনে তদন্ত করে অবৈধ মেশিনটি বন্ধ করে এলাকার কচি কাচা শিশুদের লেখা পড়া করার সুযোগ দিন ।
এ বিষয় কারখানা মালিক মমিন মিয়াকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি তো মেশিন সরাতে চেয়েছি, কিন্তু সবাই চালায় আমি চালালে দোষ কি ?


























