ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ী ও ভ্যানচালকসহ চারজনকে জরিমানা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার গাজীপুরে তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই সৌদির প্রধান পাইপলাইনে হুতি ড্রোন হামলা: বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা মা’র অদম্য সাহসেই ইউএস ওপেন জয়ী জভেরেভ, ট্রফি উৎসর্গ করলেন মায়ের হাতেই সালাহ-লুকাকু-ভ্লাহোভিচ কেন বেছে নিলেন তুর্কি লিগ, নেপথ্যে বড় কারণ কী? এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে ভারতী নারী দলের অস্বীকৃতি কাতার এয়ারওয়েজের বিশেষ ছাড়: ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাসে সাশ্রয়ী টিকিট দীর্ঘদিন বন্ধ থাকা টঙ্গীর তিনটি টেক্সটাইল মিলে উৎপাদনের নতুন পরিকল্পনা

রাজিবপুরে ইয়াবাসহ তিন যুবক আটক

রাজিবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

রাজিবপুরে ইয়াবাসহ আটককৃত তিন যুবক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুরে ৮৬ পিস ইয়াবাসহ তিন যুবক আটক

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিজিবির হাতে আটক হয়েছে তিন যুবক। বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটে উপজেলার বালিয়ামারী বাজার সংলগ্ন চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে ৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ৩৫ ব‍্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়ামারী বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে। আটককৃতরা হলেন, বালিয়ামারী নয়াপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে স্বাধীন, শিবেরডাঙ্গী গ্রামের মোশারফের ছেলে জাহিদ হাসান এবং শিবেরডাঙ্গী গ্রামের সাইদুর রহমানের ছেলে আমিনুল ইসলাম।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন বসার আসন পুড়ে ছাই

আটকের পর তাদের বিজিবির ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিজিবি জানিয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৩০ জানুয়ারি সকালে তাদের রাজিবপুর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন>>অস্তিত্ব মেলেনি সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশন

বিজিবির এক কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা থেকে মাদক চোরাচালান বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”

স্থানীয়রা বিজিবির এই অভিযানের প্রশংসা করেছেন এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজিবপুরে ইয়াবাসহ তিন যুবক আটক

আপডেট সময় : ০৩:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫