ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিলারশিপ চূড়ান্তের আগেই দোকানে সার বিক্রেতার সাইনবোর্ড ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার গাজীপুরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার শান্ত চরফ্যাশনে আইনজীবী সমিতির এপিপি হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত আসছে নতুন নীতিমালা বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সহিংসতায় নিহত ৫ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ রাজু মৃত্যুর ঘটনা মামলা: সাবেক এমপি মোশতাকসহ দুইজনের রিমান্ড

রাজশাহী মহানগরীতে চোরাই মোটর বাইকসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস‍্য গ্রেফতার

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • আপডেট সময় : ১০:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীতে চোরাই মোটর বাইকসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস‍্য গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহানগরীতে চোরাই মোটর বাইকসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস‍্যকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ। এসময় আসামিদের হেফাজত হতে ২ টি মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ীর রাকিব আলীর ছেলে  রিফাত (১৯)), বারইপাড়ার মৃত মাজেদের ছেলে  রাসেল আহম্মেদ (১৯) ও মৃত আসাদুলের ছেলে উজ্জ্বল (২০)।

“অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নূরে আলমের নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান, এসআই মো. রনি মিয়া ও তার টিম থানা এলাকায় বিশেষ টহল টীম ২টি মোটরবাইকসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস‍্যকে গ্রেফতার করতে সক্ষম হন।”

ঘটনা সূত্রে জানাগেছে, শনিবার ( ৭ জানুয়ারি ) বিকেল ৫.০০ ঘটিকায় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো. নূর আলম সিদ্দিকীর  দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নূরে আলমের নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান, এসআই মো. রনি মিয়া ও তার টিম থানা এলাকায় বিশেষ টহল ডিউটি করছিল।

এসময় থানা পুলিশের ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া বটতলা মোড়ে কতিপয় ব্যক্তি চোরাই মোটর বাইক বিক্রয় করার জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানার পুলিশের টহল টিম বিকেল সাড়ে ৫ ঘটিকায় ওই স্থানে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে আসামি  রিফাতকে একটি চোরাই মোটরসাইকেল-সহ আটক করেন।

গ্রেফতারকৃত আসামি রিফাতকে জিজ্ঞাসাবাদে সে জানায়, চোরাই মোটরসাইকেলটি তাকে রাসেল ও উজ্জ্বল বিক্রি করার জন্য দিয়েছে।

জিজ্ঞাসাবাদের সময় সে আরও জানায় যে, তাদের কাছে আরেকটি চোরাই মোটরবাইক বায়া বাজারের একটি বাসায় আছে। সে তথ্যের ভিত্তিতে শাহমখদুম থানার ওই টিম ওইদিন রাত ২.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে এয়ারপোর্ট থানার বায়া বাজারের একটি বাড়ি হতে আসামি রাসেল ও উজ্জ্বলকে ১ টি চোরাই মোটরবাইক সহ আটক করেন। এছাড়াও আসামিদের নিকট হতে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, সন্তু ও মোমিন এ চোরাই মোটরবাইক ২ টি বিক্রি করার জন্য তাদের দিয়ে ছিল। আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত মোটর সাইকেল-সহ বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করে থাকে বলে স্বীকার করে।

পুলিশ কর্তৃক তাদের কাছ থেকে ২টি মোটরবাইক ও ২ টি মোবাইল ফোন উদ্ধার সংক্রান্ত  শাহমখদুম থানায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মহানগরীতে চোরাই মোটর বাইকসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস‍্য গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩