রসিক মেয়র মোস্তফার সঙ্গে আওয়ামী কাউন্সিলর পরিষদের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৮:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে
রসিক মেয়র মোস্তফার সাথে আওয়ামী কাউন্সিলর পরিষদের সৌজন্য সাক্ষাৎ করেন।
রসিক নির্বাচনে দ্বিতীয় মেয়াদী মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নব গঠিত রংপুর সিটি কর্পোরেশন আওয়ামী কাউন্সিলর পরিষদের নেতৃবৃন্দগণ।
আজ (৩০ জুলাই) রবিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনে মেয়রের অফিস কক্ষে মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।
এ সময় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী কাউন্সিলর পরিষদের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা। পড়ুন>>আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসী গ্রেফতার
এবং সাধারণ সম্পাদক ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার শেখ শাহাদত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নব গঠিত রংপুর সিটি কর্পোরেশন আওয়ামী কাউন্সিলর পরিষদের প্রধান উপদেষ্ঠা ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, উপদেষ্ঠা রসিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, জনবান্ধব কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম তোতা।
সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, সহ-সভাপতি রফিকুল আলম, শাহাজাদা আরমান শাহাজাদা, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও দিলারা বেগম, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার মির্জা ও সাজমিন রহমান শিউলি,
কোষাধ্যক্ষ প্যানেল মেয়র জাহেদা আনোয়ারী লাকী, সদস্য শাহাদৎ হোসেন, আব্দুল গফ্ফার, ফজলে এলাহী ফুলু, মনোয়ারা সুলতানা মলি, হাছনা বানু, ওয়াজেদুল আরেফিন মিলন, মোছাঃ ঝর্ণা বেগম, মোসলেমা খাতুন ও মোসলেমা বেগম মেরী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























