রমনায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রমনায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা

রমনায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
রমনায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর রমনায় ফেন্সিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগের মাদক নিয়ন্ত্রণ টিম।

রমনা থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ কায়সার উদ্দিন ওরফে রাসেল।

 

গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

 

শনিবার সন্ধ্যায় রমনা থানার সিদ্ধেশ্বরী সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

 

গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান সাংবাদিকদের জানান, একজন মাদক কারবারি রমনা থানার সিদ্ধেশ্বরী সার্কুলার রোড এলাকায় ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।

এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে কায়সারকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার জানান, গ্রেফতারকৃত কায়সার দেশের সীমান্তবর্তী এলাকা হতে কম দামে ফেন্সিডিল ক্রয় করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

রমনা মডেল থানার মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান, পুলিশের এ কর্মকর্তা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!