ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

মানিকগঞ্জ থেকে মোঃ মহসীন খান হীরা
  • আপডেট সময় : ০৯:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২৯৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন। তরা ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

মানিকগঞ্জের তরা ব্রিজ এলাকায় আরিচা থেকে ছেড়ে আসে মানিকগঞ্জগামী স্বপ্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

২৯ অক্টোবর রোববার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুরো ছাই হয়ে যায় বাসটির অধিকাংশ অংশ।

বাসচালক আনোয়ার হোসেন জানান, বানিয়াজুরী বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিন-চারজন বাসে ওঠেন। বাসটি তরা ব্রিজ পার হওয়ার পর বাসের অন্য সব যাত্রীকে নামিয়ে দেন।

ওই সময় তাঁদের সঙ্গে আরও প্রায় ১০ জন এসে যোগ দেন। তাঁরা বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে চলে যান। তবে কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, বাসের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয়রাও সহযোগিতা করছেন। এ সময় মহাসড়কে অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। এ সময় তিনি বলেন বলেন, ‘এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ তদন্ত করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।’

গোলড়া হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে যাত্রীবেশে একটি মিনিবাসে ওঠে বেশ কয়েকজন দুর্বৃত্ত। পরে যাত্রীবাহী মিনিবাসটি তরা ব্রিজ পার হলে বাস থামিয়ে সব যাত্রীকে নামিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

আপডেট সময় : ০৯:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩