মানিকগঞ্জের ঘিওরে নৌ ভ্রমণ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মানিকগঞ্জের ঘিওরে নৌ ভ্রমণ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত মিনেসোটায় ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে ইলহান ওমরের বড় জয় সরকারি ভাতা নিয়ে ‘খেপ’ খেলা ফুটবলারদের সতর্ক করার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর সালমান শাহ মামলা: আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ নতুন মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আরিফুল হক চৌধুরী কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্ব ও সমৃদ্ধির নতুন দিগন্ত সিলেটের রায়নগরে ফ্ল্যাট থেকে তিনজনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়: তদন্তে পুলিশ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত শিক্ষকদের বড় অংশেরই নেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ১৫ লাখ টাকার মালামাল লুট

মানিকগঞ্জের ঘিওরে নৌ ভ্রমণ অনুষ্ঠিত

মানিকগঞ্জ থেকে মোঃ মহসীন খান হীরা
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
মানিকগঞ্জের ঘিওরে নৌ ভ্রমণ অনুষ্ঠিত

মানিকগঞ্জের ঘিওরে নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

“চাই নেশা হীন প্রতিদিন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী প্রগতিশীল যুবসমাজ এর উদ্যোগে নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর শুক্রবার সকালে এলাকার শতাধিক লোকজন নিয়ে এই ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে । তরা কালীগঙ্গা নদ হয়ে পদ্মা, যমুনার মোহনায় তিনটি নৌকা নিয়ে ঘুরে আনন্দ উল্লাসের মাধ্যমে ভ্রমণ শেষ হয়।

ভ্রমনের ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান , লালন সংগীত , ভাববো ঠিকই গান, মোরগ লড়াই ও ফুটবল খেলা,। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রগতিশীল যুব সমাজের আহ্বায়ক মোঃ রাজিব মিয়া, সদস্য সচিব মোঃ গালিবুল ইসলাম, কোষাধ‍্যক্ষ গোলাম মুক্তাদীর।

আরো উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলমাস উদ্দিন বিশ্বাস মুসা, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শহীদ আহমেদ লাভলু ,বারাঠা উত্তরণ সংঘের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন (তপু), বারাঠা উত্তরণ সংঘের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান ফিরোজ, বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ তাসিম মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!