ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে কূটনৈতিক তৎপরতা মালয়েশিয়ার এসবিএসি ব্যাংকে কর্মকর্তা নিয়োগ, আবেদনের সুযোগ ১৩ অক্টোবর পর্যন্ত হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না এলএনজি সরবরাহ? হুথিদের হামলায় ১৩ জন আহত র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গাজায় ভবন ধসে ২০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক মক্কার দিকে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা ভোগডাবুড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার  মুডিসের রেটিংয়ে ইতিবাচক পরিবর্তন: বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

রংপুরে ডিবি পরিচয়ে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে

রংপুরে ডিবি পরিচয়ে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে ডিবি পরিচয়ে এক যুবককে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবীর ঘটনায় জড়িত থাকার অভিযোগ একজন গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব‍্যক্তিটি হলেন, রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম।

তার বিরুদ্ধে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক যুবককে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গত সোমবার (৮ মে) বিকেলে আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৯ মে) সকালে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য রফিকুল ইসলামকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ নিয়ে ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৭ এপ্রিল রাতে পঞ্চগড় থেকে পুলিশ কনস্টেবল মাসুদ রানাকে (২৪) গ্রেপ্তার করা হয়। ওই পুলিশ সদস্য রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে প্রেষণে পঞ্চগড় পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

তিনি গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পশ্চিম মনিরাম এলাকার আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে।

এছাড়া গত শনিবার (৬ মে) রাতে পাবনা সদর উপজেলা এলাকা থেকে সুরুজ মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুরুজ মিয়া গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মণ্ডলের হাট এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল রাত ১টায় গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়াপাড়া গ্রামের নূর ইসলাম আপাছের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাত ৭ জন যুবক ঢুকে তার ছেলে যুবক সোনা মিয়াকে মারধর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

পরে সোনা মিয়ার প্রতিবেশী সুরুজ মিয়ার মাধ্যমে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

খবর পেয়ে ওই রাতেই পার্শ্ববর্তী নোহালী ইউনিয়নের একটি চাতাল থেকে সোনা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।

এ ঘটনায় ১০ এপ্রিল অজ্ঞাত অপহরণকারীদের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় অভিযোগ দায়ের করেন সোনা মিয়ার বাবা নূর ইসলাম।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরে ডিবি পরিচয়ে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩