যমুনার বুক থেকে নিখোঁজ উর্মির দেহ মিলল পাটুরিয়ায়
- আপডেট সময় : ০৪:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
যমুনার বুক থেকে নিখোঁজ উর্মির দেহ মিলল পাটুরিয়ায়
যমুনার বুক থেকে নিখোঁজ উর্মির দেহ মিলল পাটুরিয়ায়।
যমুনার বুক গহিন এক কোলাহলে হারিয়ে গিয়েছিল ছোট্ট উর্মি। সাত বছরের নিষ্পাপ এই শিশুটি আর ফিরে আসেনি প্রাণভরে হাসতে। ফিরে এসেছে নিথর দেহ হয়ে, একদিন পর বহু দূরের পাটুরিয়ায়।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বার বয়লা গ্রামের শিশু উর্মি খাতুন ২২ জুন (রোববার) দুপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে হঠাৎই নিখোঁজ হয়। নদীর প্রবল স্রোত তাকে টেনে নেয় গভীর অতলে। পরিবারের সদস্য ও স্থানীয়রা আপ্রাণ খুঁজেছে তাকে, ডেকেছে, ভেবেছে ফিরে আসবে। কিন্তু নিখোঁজের সেই বিকেল যেন রয়ে গেছে থমকে থাকা এক প্রহর হয়ে।
পরদিন সন্ধ্যায়, ২৩ জুন (সোমবার) মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ফেরিঘাটসংলগ্ন যমুনা নদীতে ভেসে ওঠে একটি শিশুর মরদেহ। উদ্ধার করে পাটুরিয়া নৌ-পুলিশ। পরিচয় নিশ্চিত করতে মরদেহের ছবি পাঠানো হয় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়। বিষয়টি মানবিক দায়িত্ববোধ থেকে গুরুত্ব দিয়ে বিবেচনায় নেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনারুল ইসলাম।
নিজ উদ্যোগে তিনি পাটুরিয়া নৌ-পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, সাবেক ইউপি সদস্য সাহ আলমের সহায়তায় শিশুটির পরিবারের সঙ্গে সংযোগ স্থাপন করেন। ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন উর্মির বাবা উজ্জল হোসেন ও স্বজনরা চিহ্নিত হয় ভেসে আসা শিশুটি, সে-ই উর্মি।
পড়ুন>> আজ ২৪ জুন মঙ্গলবার; আজকের আবহাওয়া: দেশজুড়ে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা
উর্মির বাবা সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সঁদিয়া চাঁদপুর ইউনিয়নের বাসিন্দা।
এ সময় ওসি মো. আনারুল ইসলাম বলেন, “আমি একজন পিতা। উর্মির মৃত্যু আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এটি শুধু দায়িত্ব নয়, এটি ছিল এক মানবিক অভিপ্রায়।”
২৪ জুন (মঙ্গলবার) দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পাটুরিয়া নৌ-পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
ঘটনাটি ঘিরে এনায়েতপুর থানা ও পাটুরিয়া নৌ-পুলিশের আন্তরিক সমন্বয় এবং ওসি আনারুল ইসলামের সহানুভূতিপূর্ণ ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী।
আজ বার বয়লা গ্রামে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। শিশুটির ফেলে যাওয়া স্কুলব্যাগ, খাতা আর ছোট্ট ইউনিফর্ম যেন দরজার দিকে তাকিয়ে নিরবেই বলে “ফিরে আসবে না কি আমার উর্মি?”
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























