ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ শুরু জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সাথে সংলাপে জাতীয় নাগরিক পার্টি বাপ্পি লাহিড়ীর সোনার গয়নার বর্তমান বাজারমূল্য কত? বিআইডব্লিউটিসিতে ৩৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি: বেতন স্কেল ও আবেদনের নিয়ম বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিম বাংলাদেশে পাঁচ বছরে নতুন এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থী দ্বিগুণ বাংলাদেশে সফরকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ টনে নেওয়ার পরিকল্পনা বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে গত রবিবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, পাগড়ি প্রদান অনুষ্ঠান ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বিকেল থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত দুই পর্বে এই আয়োজন চলে। অনুষ্ঠানের প্রথম পর্বে মাদ্রাসা থেকে হিফজুল কুরআন সম্পন্নকারী ৩০ জন শিক্ষার্থীকে সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হয়।

হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক শায়খুল হাদীস ড. মাওলানা মোহাম্মদ মুশতাক আহমদ। তিনি শিক্ষার্থীদের নসিহত করেন, পাগড়ি বিতরণ করেন এবং দোয়া পরিচালনা করেন।

বাদ মাগরিব শুরু হওয়া দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ। কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় এই পর্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল এবং জগন্নাথপুর উপজেলার হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ।

কুরআন তিলাওয়াতে অংশ নেন তানজানিয়ার শাইখ ইদী সাবান, মিশরের শাইখ সনদ আবদুল হামিদ, ইন্দোনেশিয়ার শাইখ আবদুল আজিজ, আফ্রিকা থেকে আগত শাইখ রামাদান জুমা এবং বাংলাদেশের শাইখ আব্বাস উদ্দিন। নাশিদ পরিবেশনায় ছিলেন মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আবদুল্লাহ, ফয়েজ আহমদ শাহরুখ, শেখ এনাম এবং শিশুশিল্পী পারভেজ আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল রাজ্জাক, সৈয়দ মুমিন আহমদ মবনু, মাওলানা সৈয়দ মসরুর আহমদ কাসেমী, হাফিজ মাওলানা সৈয়দ ময়নুল ইসলাম, হাফিজ মাওলানা আলী আহমদ, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা মখছুছিল কারী চৌধুরী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা নিজাম উদ্দিন ও মাওলানা আব্দুল মুনিম। অনুষ্ঠানটি সফল করতে প্রাক্তন শিক্ষার্থী ও প্রবাসীরা সার্বিক সহযোগিতা করেন এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সংবর্ধনা

আপডেট সময় : ০২:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬