মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরীর চেহলাম অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ ১৫৩ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল গত ১০ নভেম্বর ইন্তেকাল করেন। পরদিন তার তৃতীয় দফা জানা শেষে ঢাকার নিকুঞ্জে সমাহিত করা হয়। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মরহুমের মরনোত্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
মরহুম সামছুল হক চৌধুরী বাবুল এর চেহলাম অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু সহ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রায় ৩০ হাজার জনগণ মরহুমের চেহলাম অনুষ্ঠানের অংশগ্রহন করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা মরহুম সামছুল হক চৌধুরী বাবুল এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এবং দো-জাহানের মুসলমানদের জন্য শান্তি কামনা করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























