ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

মোরেলগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনিয়মের দায়ে কেন্দ্রসচিবসহ দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি

মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ১০:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনিয়মের দায়ে কেন্দ্রসচিবসহ দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোরেলগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনিয়মের দায়ে কেন্দ্রসচিবসহ দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি কেন্দ্রে অনিয়মের দায়ে এক ছাত্রীকে বহিষ্কার ও কেন্দ্র সচিবসহ দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সেতারা আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিয়মের দায়ে কেন্দ্র সচিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আক্তার, কলেজের ল্যাব সহকারী নুসরাত জাহান নিপুকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যম কর্মীদেরকে এ তথ্য জানান।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ বলেন, অসুস্থতার জন্য
উচ্চ মাধ্যমিকের কম্পিউটার ট্রেডের জান্নাতুল ফেরদৌস নামে এক ছাত্রীকে আলাদা কক্ষে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

ওই কক্ষে ল্যাব সহকারি নুসরাত জাহান নিপু নামাজ পড়ার কারণে কক্ষের দরজা বন্ধ করেছিল। এ জন্য পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসকে বিহস্কার করা হয়েছে।

নির্বাহী কর্মকর্তা বলেন, পরীক্ষা চলাকালে একটি কক্ষ তালাবদ্ধ করে তার মধ্যে এক ছাত্রীকে উত্তরপত্র লেখার সুযোগ করে দেওয়ার ঘটনা হাতেনাতে ধরা পড়ায় কেন্দ্র সচিব ও ল্যাব এসিস্ট্যান্টকে পরীক্ষার দায়ত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনিয়মের দায়ে কেন্দ্রসচিবসহ দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি

আপডেট সময় : ১০:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩