মান্দায় কলেজ মোড় এলাকায় রাস্তার ব্রিজ ভেঙ্গে বেহাল দশা: যেকোনো দুর্ঘটনার আশঙ্কা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় কলেজ মোড় এলাকায় রাস্তার ব্রিজ ভেঙ্গে বেহাল দশা: যেকোনো দুর্ঘটনার আশঙ্কা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১২ কর্মী নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল: মঞ্চের অভিনেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অজানা গল্প সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাশিয়ায় যুদ্ধে পাঠানো বাংলাদেশি তরুণ রাজন দেশে ফিরছেন সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: কেন এটি একটি জাতীয় বিনিয়োগ?

মান্দায় কলেজ মোড় এলাকায় রাস্তার ব্রিজ ভেঙ্গে বেহাল দশা: যেকোনো দুর্ঘটনার আশঙ্কা

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
মান্দায় কলেজ মোড় এলাকায় রাস্তার ব্রিজ ভেঙ্গে বেহাল দশা: যেকোনো দুর্ঘটনার আশঙ্কা

নওগাঁর মান্দায় কলেজ মোড় এলাকায় রাস্তার ব্রিজ ভেঙ্গে বেহাল দশা: যেকোনো দুর্ঘটনার আশঙ্কা

নওগার মান্দায় ৫ নং গনেশ পুর কলেজ মোড় এলাকায় ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ বিপাকে ভ্যানচালক ও ব্যবসায়ী এবং পথচারীরা। এই রাস্তা সতী হাট নীলকুঠি রোড হয়ে বাইবুল্লা জোত বাজার এবং পাঁজরভাঙ্গা এলাকার প্রধান রাস্তা হওয়ার কারণে, প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার মানুষ চলাচল করে।

এই ব্রিজ ফাটল ধরার কারণে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে রিক্সা ভ্যান ও মোটরসাইকেলসহ সাধারণ পথচারীরা। নওগাঁর অন্যতম এলাকা মান্দা একটি ব্যবসা বান্ধব এলাকা। ব্রীজ ভাঙ্গা থাকায় এ রাস্তায় বড় ধরনের যান বাহন চলাচল না করতে পারছেনা। বতর্মানে সার, কীটনাশক, রড সিমেন্ট, ধানসহ অন‍্যান‍্য পন‍্য অটো রিকশাও ভ‍্যানে পরিবহন করতে হচ্ছে। এতে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। ক্রেতাকে অধিক মুল‍্যে পন‍্য কিনতে হচ্ছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ক্রেতা ও ব‍্যবসায়ীরা।

এই বিষয়ে একাধিক পথচারীর সঙ্গে কথা বললে তারা জানান, এই ব্রিজ ফাটল ধরেছে অনেক দিন থেকে আস্তে আস্তে ভেঙ্গে পড়ে যাচ্ছে, কিন্তু এই ব্রিজ এখন পর্যন্ত কেন সংশ্লিষ্ট দপ্তরের চোখে পড়ছে না, এই ব্রিজ খুব দ্রুত হওয়া দরকার।

এই বিষয়ে এলজিইডির প্রকৌশলীর সাইদুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, ব্রিজের ছাদ যদি ভেঙ্গে যেয়ে থাকে তাহলে আমরা খুব দ্রুত ব্যবস্থা করব, আমি এক্ষুনি ওই এলাকার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!