মানিকগঞ্জের ঘিওরে বেগম রোকেয়া দিবস উদযাপন
- আপডেট সময় : ১১:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২ ১২৪ বার পড়া হয়েছে
“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি ,”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে বেগম রোকেয়া দিবস উদযাপন
৯ ডিসেম্বর (শুক্রবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে ।”জয়িতা অম্বেষণে বাংলাদেশ ” শীর্ষক কার্যক্রমের আওতায় ঘিওর উপজেলার ৫ জন জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভা ও গান পরিবেশন শেষে জয়িতাদের হাতে ক্রেস্ট , সার্টিফিকেট সহ উপহার দেওয়া হয়েছে ।
সংবর্ধনা দেওয়া হয়েছে সমাজ উন্নয়নের অসামান্য অবদান রেখেছেন বড়টিয়া গ্রামের হেলেনা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন বানিয়াজুরী গ্রামের হাসি আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী গোলাপ নগর গ্রামের সরস্বতী সরকার, সফল জননী নারচীক গ্রামের সালমা বেগম , নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেন গোলাপ নগর গ্রামের হামিদা বেগম।
ঘিওর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ দিপু , ঘিওর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা সহ এ সময়ে আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























