মহানবী (সা:)'র অবমাননার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মহানবী (সা:)'র অবমাননার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপের শুভেচ্ছা নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার, বদলি হলেন ইউএনও দেবাশীষ বসাক রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মহানবী (সা:)’র অবমাননার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
মহানবী (সা:)'র অবমাননার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহানবী (সা:)’র অবমাননার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহানবী (সা:)’র অবমাননার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জের তাড়াশে ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিধায়ক নিতিশরান কর্তৃক মহানবী (সা:) এঁর অবমাননার প্রতিবাদে  এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার সকালে তাড়াশ উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

বিক্ষোভ মিছিলটি তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে তাড়াশ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে হাফেজ মাও. আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তিকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। তা নাহলে আরো কঠোর কর্মসূচী দিবেন বলে হুশিয়ারি দেন তারা।

পড়ুন>>বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এনামুলের মাথায় এখনো ৭টি বুলেট: চিকিৎসা নিয়ে দুঃশ্চিন্তায়
সমাবেশে বক্তব্য দেন, মাও. সাইফুল ইসলাম সিরাজী, মাও. আব্দুস সালাম ওসমানী, মাও. লুৎফর রহমান, মাও. আব্দুল্লাহ আল মামুন, মাও আব্দুর রহিম ফকির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!