রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ
- আপডেট সময় : ০৩:৪৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ’ নামে নতুন একটি মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালিত হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো. জাহিদ হাসানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার ফুলবাড়িয়ায় এই মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদান করা হলো এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
নতুন এই মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর, চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনকেও আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা অবহিত করা হয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























