ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান সাতকানিয়ায় ভিডিও ফাঁসের জেরে পিডিবি কর্মীকে মারধরের অভিযোগ পর্তুগাল কোচের: ‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ দেশের ২০টি শাখায় নাশকতা ও অগ্নিসংযোগে গ্রামীণ ব্যাংকের তীব্র নিন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ, আবেদনের সময় বাড়ল টেন্ট পেগিং বিশ্বকাপে রানার্সআপ হয়ে কাতারের সাফল্য খুলনায় শিক্ষার্থী আজমুল মৃত্যুর ঘটনা: অধরা ৪ এজাহারনামীয় অভিযোগে জড়িত ব্যক্তি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের অনানুষ্ঠানিক সাক্ষাৎ গ্রেপ্তার হয়েছেন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে যোগ হতে পারে আজ

সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী বর্তমানে নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকার নিবিড়ভাবে তদারকি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপদেষ্টা আরও বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি অনেক কর্মচারী তাদের আদর্শের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। এটা স্বাভাবিক বিষয় হলেও কর্মরত অবস্থায় রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকাটা উদ্বেগের। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

তদারকির প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান সরাসরি কিছু বলেননি। তিনি জানান, সরকারের কাছে তথ্য সংগ্রহের পর্যাপ্ত মেকানিজম ও হাতিয়ার রয়েছে। সরকার চাইলে যেকোনো তথ্য পেতে সক্ষম। তবে কীভাবে এই নজরদারি চালানো হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। উক্ত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

আপডেট সময় : ০১:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬