ভোটের মাধ্যমে নওগাঁ সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বের নির্বাচন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভোটের মাধ্যমে নওগাঁ সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বের নির্বাচন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটের মাধ্যমে নওগাঁ সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বের নির্বাচন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
ভোটের মাধ্যমে নওগাঁ সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বের নির্বাচন

 

ভোটের মাধ্যমে নওগাঁ সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বের নির্বাচন

 

নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি পদে দেওয়ান মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে আ স ম আল কাফী তুহিন নির্বাচিত হয়েছেন। এছাড়া নওগাঁ পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান ও দিদারুল ইসলাম। আজ শুক্রবার সন্ধ্যায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে তাঁদের নাম ঘোষণা করা হয়। কাউন্সিলরদের ভোটে তাঁরা নির্বাচিত হয়েছেন।

এছাড়া কাউন্সিলরদের ভোটে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন খালেদ হাসান লিপ্ত ও রফিকুল ইসলাম। পৌর বিএনপির সাংগঠনিক দুটি পদে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছেন মহসিন আলী ও শহিদুল ইসলাম।

পড়ুন>> মহাদেবপুর থেকে তিনটি ককটেল উদ্ধার

কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সদর উপজেলা ও পৌর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেডি সরকারি উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সন্ধ্যায় শহরের নওযোয়ান মাঠে সম্মেলন মঞ্চ থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন,‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় দল ছিল। তারপরেও বিএনপির জনপ্রিয়তা দেখে নিরপেক্ষ ভোট দিতে ভয় করেছে তারা। জোর করে ক্ষমতায় ছিল। মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ ভোট। বর্তমান ইউনুস সরকারের কাছে আমাদের দাবি, তারা যেন কোনো দলের পক্ষ না নেয়। মানুষের মনে যাতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না জাগে। নিরপেক্ষ ভোট হলেই বিএনপিই রাষ্ট্রক্ষমতায় আসবে।’

পড়ন>>কাউনিয়ায় নিখোঁজের ৪১ দিন পর সেফটি ট্যাংকি থেকে ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার: গ্রেফতার-৩

বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অনেকেই বলে থাকেন বিএনপি দলের মধ্যে গণতন্ত্রের চর্চা হয় না। সেই সব নিন্দুকদের বলব, আজকে নওগাঁ সদর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল দেখার জন্য। এখানে এসে দেখে মনে হচ্ছে যেন, কোনো ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় নির্বাচনের ভোট হচ্ছে। নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। কোনো কলহ, হট্টগোল নেই। বিএনপি দেশের পাশাপাশি দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে থাকে।

 

দলীয় সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলা বিএনপির সর্বশেষ দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছিল ২০১২ সালে এবং পৌর বিএনপির সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছিল ২০১০ সালে। অর্থাৎ প্রায় এক যুগ পর সদর উপজেলা এবং ১৪ বছর পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!