সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার ৫ম বর্ষ পূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন, বৃক্ষ রোপণ কর্মসূচী এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পড়ুন>>স্বেচ্ছায় রক্ত দান করুন অন্যের জীবন বাঁচান ও নিজে সুস্থ্য থাকুন
এ উপলক্ষ্যে শনিবার ৬এপ্রিল দুপুরে সংগঠনটির পক্ষ থেকে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। বিকেলে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়।
এছাড়া সন্ধ্যায় ভূরুঙ্গামারী কেজি স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা পাঠাগার স্থাপন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মাদক মুক্ত যুব সমাজ গড়তে বিশেষ ভুমিকা পালন করে আসছে।
আলোচনা সভায় আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি শামীম সারওয়ার, সাধারণ সম্পাদক মতিউর রহমান মুরাদ, উপদেষ্টা ফিরোজ হায়দার ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন প্রমুখ বক্তব্য রাখেন।
সংগঠনের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান নবীন। পড়ুন>>রক্তদান করলে কিকি উপকার পাবেন
অন্যান্যের মধ্যে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা প্রভাষক আইনুল হক,
সাবেক ফুটবলার ও ব্যবসায়ী ফজলুল হক এবং ভূরুঙ্গামারী কেজি স্কুলের শিক্ষক আইনুল হক ও ভোরের দর্পণ পত্রিকার ভূরুঙ্গামারী প্রতিনিধি মনিরুজ্জামান মনির সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :























