ভূরুঙ্গামারীর কোরবানির পশুর হাটে পশুর সুস্থতা নিশ্চিতে তৎপর ভেটেরিনারি মেডিকেল টিম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীর কোরবানির পশুর হাটে পশুর সুস্থতা নিশ্চিতে তৎপর ভেটেরিনারি মেডিকেল টিম : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

ভূরুঙ্গামারীর কোরবানির পশুর হাটে পশুর সুস্থতা নিশ্চিতে তৎপর ভেটেরিনারি মেডিকেল টিম

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
ভূরুঙ্গামারীর কোরবানির পশুর হাটে পশুর সুস্থতা নিশ্চিতে তৎপর ভেটেরিনারি মেডিকেল টিম

 

 

ভূরুঙ্গামারীর কোরবানির পশুর হাটে পশুর সুস্থতা নিশ্চিতে তৎপর ভেটেরিনারি মেডিকেল টিম

 

ভূরুঙ্গামারীর কোরবানির পশুর হাটে পশুর সুস্থতা নিশ্চিতে তৎপর ভেটেরিনারি মেডিকেল টিম।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পশুর হাটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম পশুর সুস্থতা নিশ্চিত করে ক্রেতা-বিক্রেতাদের দুঃশ্চিন্তা লাঘবে কাজ করছে। কোরবানি উপলক্ষে প্রায় একমাস যাবত প্রতি হাটবারে (শনিবার ও মঙ্গলবার) ভেটেরিনারি মেডিকেল টিম পশুর হাটে অবস্থান করছে।

 

 

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানি দাতারা যাতে সুস্থ সবল পশু কিনতে পারেন এবং পশু কিনে তাদেরকে যাতে কোনো প্রকার ভোগান্তি পোহাতে না হয় সে লক্ষ্যে মেডিকেল টিমটি কাজ করছে।

পড়ুন>>কোরবানির পশুর হাট পরিদর্শনে সিএমপি পুলিশ কমিশনার

 

কয়েকজন পশু ক্রেতা জানান, কোরবানি দেয়ার জন্য গাভী কিনেছি। গাভী কোরবানি দেয়ার ক্ষেত্রে ধর্মীয় বিধি বিধান রয়েছে। গাভী গর্ভবতী কি-না তা নিশ্চিত হওয়া জরুরি। প্রাণিসম্পদ হাসপাতালের মেডিকেল টিম পরিক্ষা নিরীক্ষা করে গাভী গর্ভবতী কি-না তা জানিয়ে দিচ্ছে। এতে আমাদের আর চিন্তা থাকছে না।

 

 

কুড়িগ্রাম জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, কোরবানির পশুর হাটে তোলা পশু সুস্থ সবল আছে কিনা তা নিশ্চিত করা, হঠাৎ কোনো পশু অসুস্থ হয়ে পড়লে সেই পশুর চিকিৎসা দেয়ার জন্য পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম স্থাপন করা হয়েছে।

 

এছাড়া সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে পশু হাটে কোনো পশু আসছে কি-না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে তা নজরদারি করা হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!