ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি গঠনের নির্দেশ হেফাজতে ইসলামের স্বরাষ্ট্রমন্ত্রী |: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে এল ক্লাসিকোর পাশাপাশি থাকছে আজকের দিনের ফুটবল ম্যাচ মার্কিন নাগরিকদের হত্যার চূড়ান্ত ছক কষছে ইরান: গোয়েন্দা সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন দীর্ঘ প্রতীক্ষার অবসান: সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু বাণিজ্যিক ফ্লাইট কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তার ৪ কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় সড়কে ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৩

ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে নদী সাঁতার দিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ২৯৬ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে নদী সাঁতার দিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে ৫০০ টাকা বাজিতে নদী সাঁতার দিয়ে পার হওয়ার সময় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার।

 নিখোঁজের ৫ দিন পর  শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকা থেকে বাবুল মিয়া (২২) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর পুত্র।

প্রত‍্যক্ষ দর্শীদের বরাত দিয়ে ইউপি সদস‍্য আবু সায়াদাত মোঃ বজলুর রহমান সাদ্দাম জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় বাবুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায়  খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি (রবিবার) রাতে ফুফাতো ভাইয়ের বিয়েতে বর যাত্রী হিসেবে যায় বাবুল। রাত সাড়ে এগারটার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদ পাড় হওয়ার  সময় বন্ধুদের সাথে নদী সাঁতরে ওপারে যাওয়ার  বাজি ধরে বাবুল।
৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাপ দেয় সে। কিছু দূর সাঁতরে যাওয়ার পর প্রচণ্ড স্রোতে  পানিতে তলিয়ে যায় বাবুল। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস  এর ডুবুরি দল দিনভর যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।
নদের বিভিন্ন স্থানে খোঁজে কোন সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষনা করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
থানার একটি অপমৃত‍্যু মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে নদী সাঁতার দিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

আপডেট সময় : ০৩:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩