সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ১০০টি নলকূপ বিতরণ
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০০টি নলকূপ বিতরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারীতে ইনোভেয়ার বাংলাদেশ এর অর্থায়নে মসজিদ, মাদ্রাসা ও হত দরিদ্র পরিবারের মাঝে ১০০টি নলকূপ বিতরণ করা হয়েছে। উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের গোড়া পাকা করণসহ এসব নলকূপ বিতরণ করা হয়।
রবিবার (২৪ সেপ্টেম্বর ) দুপুরে জয়মনিরহাট বাজারে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সমাজ সেবক রাহাত বিন আনোয়ার এর সার্বিক তত্ত্বাবধানে এসময় ইনোভেয়ার বাংলাদেশ এর বগুড়া ইনচার্জ কামরুল হাসান, জাতীয় পার্টির ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি ওয়াহেদুজ্জামান সরকার, প্রধান শিক্ষক কাজিম উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
নলকূপ পেয়ে ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের শিরিনা খাতুন, সাহাতন বেওয়া ও ফয়েজ উদ্দিন বলেন, আগে আমাদের বাড়িতে কোন নলকূপ ছিলনা।
অন্যের বাড়ি থেকে পানি এনে সকল প্রয়োজন সারতাম। এখন বাড়িতে একটি নলকূপ বসিয়ে পাকা করে দিছে। বহু দিনের পানি টানার কষ্ট দূর হলো।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :























