ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৯০৯৩ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেসরকারি সাহায্য সংস্থা স্পেস টু লিড–এর উদ্যোগে একটি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সাজ্জাদ, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পড়ুন>> ঠাকুরগাঁওয়ে বাসর রাতেই কনে বদল বিতর্ক
সভায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপরাজেয় বাংলা–এর পরিচালক হুমায়ুন কবির। সংস্থার পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ এবং নির্বাহী পরিচালক শিরিন আক্তার আশা।
সভায় জানানো হয়, অপরাজেয় বাংলা, পার্টনার ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ও আসমানী ফাউন্ডেশন–এর সহায়তায় এবং সুইডিস সরকার ও সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (SIDA)–এর অর্থায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ–এর তত্ত্বাবধানে ‘স্পেস টু লিড’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে ওভারলোড ট্রাকের চাপে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
এই প্রকল্পের আওতায় ভূরুঙ্গামারী উপজেলার তিলাই, ভূরুঙ্গামারী ও জয়মরিহাট ইউনিয়নে কিশোর ও তরুণদের অধিকার চর্চায় সক্ষমতা বৃদ্ধি, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করবে সংশ্লিষ্ট তিনটি সংস্থা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























