ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে চায়না দুয়ারী জালে অজগর আটক নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি: রোজী সিদ্দিকী ওয়্যারেবল এআই: দৈনন্দিন সঙ্গী নাকি ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি? অস্ট্রেলিয়ার বিপক্ষে বাভুমার রেকর্ড গড়া ১৭৯ রানের ইনিংস রৌমারীতে অবৈধ কাঁকড়া গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সবজিবোঝাই অটোরিকশা বিএমএসআরআই-তে প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে কাতারের আমিরের রাজকীয়

ভূরুঙ্গামারীতে সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারীরা ।

সরেজমিনে দেখা যায়, চলন্ত ট্রাক, মোটরবাইক ও অটো রিক্সাসহ সব যানবাহন থামিয়ে জোরপূর্বক চাঁদা তলছে। এতে অতিষ্ঠ রোডের যানবাহন চালক, যাত্রী,পথচারী ও রাস্তার পাশের দোকান মালিকরা।

হাতির সামনে পড়লে হাতি পরিচালনাকারীকে টাকা না দিয়ে চলাচল করতে পারেনা কোন ব্যক্তি। চাঁদা দিতে না চাইলে হাতি দিয়ে বিভিন্নভাবে তাদের ভয় দেখায় ।

হাতিকে টাকা অল্প টাকা দিলে হাতির পরিচালক টাকা নেন না। এতে করে ভোগান্তিতে পড়ছেন পথচারী, যানবাহনের চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার সময় ভূরুঙ্গামারী থানার সোনাহাট রোডের কুড়ারপার নামক স্থানে সার্কাস প‍্যান্ডেলের কাছাকাছি এক যুবককে হাতি দিয়ে চাঁদাবাজি করতে দেখা গেছে।

উপজেলার এই অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়কের মাঝে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে ওই যুবক। চাঁদা আদায় ছাড়া কোনোভাবেই তার বাধা অতিক্রম করতে পারছিলেন না চালকরা।

কেউ কেউ হাতিকে এড়িয়ে যেতে দ্রুতগতিতে বিপদজনকভাবে রাস্তার পাশ দিয়ে গাড়ি চালিয়ে যেতেও দেখা গেছে।

ভুক্তভোগী পাইকেরছড়ার মোটর বাইক চালক শরিফুল ইসলাম জানান, কুড়ারপাড়ে হাতি দিয়ে আমার মোটরবাইকের সামনের পথ আটকিয়ে টাকা চায়। আমি টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হাতি দিয়ে আমাকে তাড়া করে। এতে আমি ভীত হয়ে বাইক থেকে পড়ে গিয়ে সামান‍্য ব‍্যথা পাই।

সোনাহাটের অটোরিকশা চালক জানান, হাতিকে টাকা না দিয়ে দ্রুত  চলে যেতে শুরু করেছিলাম। হাতিকে তেড়ে আসতে দেখে যাত্রীরা প্রচন্ড ভীত হয়ে পড়েন। অটো রিকশায় মহিলা যাত্রীর শিশু ভয়ে প্রচন্ড চিৎকার শুরু করেছে।

এ বিষয়ে ‘দি রাজমনি সার্কাস’ এর পরিচালক শাহিনুর রহমান বলেন, আমার অনুমতি ছাড়া হাতির পরিচালক রাস্তায় কিছু টাকা তুলেছে। পরে বিষয়টি শুনে নিষেধ করা হয়েছে।

এ ব্যাপারে, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি হাতির মালিককে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এরকম ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ

আপডেট সময় : ১১:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩