ভূরুঙ্গামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কমিউনিটি ক্লিনিক, এফডব্লিউসি এবং ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় সভায় সিসিতে কিশোর কিশোরীদের প্রবেশাধিকার, প্রচার ও সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদ হল রুমে মহিদেব যুব কল্যাণ সমিতি (এমজেএসকেএস) চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বাল্য বিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও কিশোর কিশোরীদের কৈশোর স্বাস্থ্য সেবায় ইউনিয়ন পরিষদের ভূমিকা সহ কমিউনিটি ক্লিনিক /এফডব্লিউসিতে কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন, দক্ষিণ ছাট গোপালপুর কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি মোঃ শরিফুল ইসলাম, দক্ষিণ তিলাই কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি মোঃ শহিদুল ইসলাম, প্রসাশনিক কর্মকর্তা তিলাই ইউনিয়ন পরিষদ মোঃ রুহুল আমিন, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম, সাংবাদিক মনিরুজ্জামান মনির, তিলাই ইউনিয়ন যুব কল্যান সংস্থার সহসভাপতি ফাতেমা, সিসি সভাপতি মোঃ আনিছুর রহমান, ইউপি সদস্য লাভলু মিয়া প্রমুখ।
Leave a Reply