ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভূরুঙ্গামারীতে বিনামুল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্ধোধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ৩৭৬ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে বিনামুল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্ধোধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রনোদনার অংশ হিসেবে বিনামুল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্ধোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের উদ‍্যােগে সার ও বীজ বিতরণের উদ্ধোধন করা হয়।

সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক এর সভাপতিত্বে কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরণের শুভ উদ্ধোধন ঘোষণা করেন উপজেলা চেয়রম‍্যান নুরন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।

এসময় উপজেলা কৃষি সম্প্রাসারন কর্মকর্তা আপেল মাহমুদসহ উপসহকারী কৃষি কর্মতাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষিবিভাগ জানিয়েছে,উপজেলার ১০ টি ইউনিয়নের ১ হাজার ৭ শ চাষীকে গম, ২ হাজার ৪ শ ৩৫ জন চাষীকে সরিষা, ৫ শ ৩০ জন চাষীকে ভূট্রা ৮০ জন চাষীকে চিনাবাদাম, ২ শ ৫০ জন চাষীকে খেসারীর ডাল, ৮০ জন চাষীকে মুগডাল, ৫০ জন চাষীকে মশুর ডাল, ২৫ জন চাষীকে পিয়াজ ও ৫০ জন চাষীকে সূর্যমূখীর বীজ দেয়া হবে।

এসব ফসলের উৎপাদনের জন‍্য বীজের পাশাপাশি ৫৭ দশমিক ০৩ মে:টন ডিএপি ও ৪৯ দশমিক ৭০ মে:টন এমওপি সার প্রদান করা হবে।এতে উপজেলার ১০ টি ইউনিয়নের ৫ হাজার ২ শ চাষী বিনামুল্যে বীজ ও সার পাবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক বলেন, উপজেলার ১০ টি ইউনিয়নের ৫ হাজার ২ শ প্রান্তিক ও ক্ষুদ্র চাষীকে ইউপি চেয়ারম‍্যান ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ের মাধ‍্যমে পর্যায়ক্রমে ফসলভেদে বীজ ও সার দেয়া হচ্ছে।আশা করছি এসব বীজ ও সার সুষ্ঠুভাবে বিতরণ করতে পারব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে বিনামুল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্ধোধন

আপডেট সময় : ০৩:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২