ভূরুঙ্গামারীতে পার্টনার স্কুল কংগ্রেস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১৭০৪৩ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে পার্টনার স্কুল কংগ্রেস শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন সহকারী কমিশনার(ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেক।
ভূরুঙ্গামারীতে পার্টনার স্কুল কংগ্রেস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পার্টনার স্কুল কংগ্রেস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩মে) উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)প্রোগ্রামের আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠাটি আযোজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সহকারী কমিশনার(ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন।
পড়ুন>>রাণীশংকৈলে সড়কে দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আশিকুজ্জামান, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যন ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, কৃষক আল-আমিন ও কৃষাণী আর্জিনা বেগম প্রমুখ।
পরে আমন্ত্রিত অতিথিগণ এঅচ লেআউট ও এঅচ অনুসরণকৃত পণ্য বুথ পরিদর্শন করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























