ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক নামের ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ টারীবাড়ি গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই এলাকার রফিকুল ইসলাম ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার দুপুরে ওমর ফারুকের মা বাড়ির পাশে ধান শুকানোর জন্য যান। এসময় সকলের অজান্তে শিশুটি বাড়ির পাশে জনৈক আনিস মাস্টারের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে তার মা শিশু সন্তানকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করিতে থাকেন।

খোঁজা খুঁজির এক পর্যায়ে পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় ওমর ফারুক পুকুরের পানিতে মৃত অবস্থায় ভেসে আছে। পরে মায়ের আত্মচিৎকারে আত্মীয় স্বজন ও প্রতিবেশীগণ পুকুর হতে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে আসে।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসা পরীক্ষা নিরিক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে একটি অপমৃত‍্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!