সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ন্যাপের মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালন
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ৪০২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ন্যাশনাল আওয়ামী পার্টির উদ্যোগে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার(২১ডিসেম্বর) বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী পল্লীতে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী পালন ও আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)।
মনিরুজ্জামান খান ভাসানী এ আলোচনা সভায় সভাপতিত্ব করে। এতে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এসময় ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর রংপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান রেজা, সাধারণ সম্পাদক রফিক, মওলানা ভাসানী মুরিদান অনুসারি সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ আজাদ ও ভূরুঙ্গামারী ভাসানী পরিষদের সদস্য ইউনুস আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান হাসরত খান ভাসানী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মওলানা ভাসানী অবদান কোনো অংশেই কম নয়। বাংলাদেশের উন্নয়ন করতে হলে সকলকে মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করতে হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























