ভূরুঙ্গামারীতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দূর্যোগ ঝুঁকি হ্রাসের উপর একদিনের প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মসুচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। সেশন পরিচালনা করেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক সানোয়ার হোসেন, জাইকা এক্সপার্ট বিমল কান্তি কুরি।
পড়ুন>> নাগেশ্বরীতে ডাব্লউএফপির গ্রামীণ সড়ক তৈরির কাজে নানা অনিয়ম
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন, কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোফাখখারুল ইসলাম।
উল্লেখ্য, জাপানের উন্নয়ন সহযোগি জাইকার অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মসুচির আয়োজন করে। প্রশিক্ষণ কর্মসুচিতে ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























