ভূরুঙ্গামারীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ভূরুঙ্গামারীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
ভূরুঙ্গামারীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

 

ভূরুঙ্গামারীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কল্পনা খাতুন (৩০) নামের দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার দুপুরে উপজেলার পাথরডুবী ইউনিয়নের উত্তর পাথরডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কল্পনা খাতুন ওই গ্রামের আব্দুল মতিনের স্ত্রী।

 

 

 

পাথরডুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়।

 

 

পরে স্বামী বাইরে গেলে তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।

পড়ুন>>সরাইলে গলায় মুরগির হাড় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

 

 

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!