ভূরুঙ্গামারীতে গাছের ডালে ফাঁসি দিয়ে ছাত্রের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে গাছের ডালে ফাঁসি দিয়ে ছাত্রের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ভূরুঙ্গামারীতে গাছের ডালে ফাঁসি দিয়ে ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
ফাঁসি দিয়ে আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গাছের ডালে ফাঁসি দিয়ে ছাত্র আত্মহত্যা করেছে।

উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামে  দশম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্র ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত ছাত্রের নাম চমক শিং। তিলাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে সদর ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামের সঞ্জয় শিংয়ের ছেলে।

জানাগেছে, গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাড়ির পাশের গাছের ডালের সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, চমক ও তার মা এক ঘরে ঘুমাতেন। মঙ্গলবার মধ্যরাতে চমকের মা ঘুম থেকে জেগে দেখতে পান সে ঘরে নেই। তখন তিনি ও পরিবারের সদস্যরা চমককে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি গাছে ফাঁসি দেওয়া অবস্থায় তারা চমককে দেখতে পায়।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে মামলা দায়ের করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!