ভূরুঙ্গামারীতে গরু বোঝাই ভটভটি উল্টে ব‍্যবসায়ীর  মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে গরু বোঝাই ভটভটি উল্টে ব‍্যবসায়ীর  মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ভূরুঙ্গামারীতে গরু বোঝাই ভটভটি উল্টে ব‍্যবসায়ীর  মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
ভূরুঙ্গামারীতে গরু বোঝাই ভটভটি উল্টে ব‍্যবসায়ীর  মৃত্যু 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গরু বোঝাই ভটভটি উল্টে ব‍্যবসায়ীর মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গরু বোঝাই ভটভটি উল্টে নুরুজ্জামান (৩৭) নামের এক  ব‍্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব‍্যবসায়ী উপজেলার পাথরডুবী ইউনিয়নের উত্তর পাথরডুবী গ্রামের অকিবর রহমানের ছেলে। শনিবার দুপুরে থানাঘাট- ভূরুঙ্গামারী সড়কে এই দূর্ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, মৃত নুরুজ্জামান পেশায় একজন গরু ব‍্যবসায়ী। সে গ্রাম থেকে গরু কিনে ভূরুঙ্গামারী হাটে বিক্রি করতো। শনিবার ভূরুঙ্গামারী হাটে গরু বিক্রির জন‍্য যাওয়ার পথে মইদাম ভূষিরভিটা এলাকায় ভটভটি উল্টে মারাত্মক আহত হয় নুরুজ্জামান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠালে রাস্তায় তার মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ রাকিবুল হাসান জানান, গুরুত্বর আহত অবস্থায় ওই রোগীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর রোগীর পালস কমে যাওয়ায় স‍্যালাইন দিয়ে উন্নত চিকিৎসার জন‍্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!